কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

ঝিনাইদহের যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তাছলিমা খাতুনের অবসর। ছবি : কালবেলা
ঝিনাইদহের যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তাছলিমা খাতুনের অবসর। ছবি : কালবেলা

চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ৩৮ নং যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তাছলিমা খাতুন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন তাছলিমা খাতুন। এদিন তাকে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ১৯৮৭ সালের ১ আগস্ট মোসা. তাছলিমা খাতুনের কর্মজীবন শুরু হয়। এরপর ২০০৫ সালের ২৪ এপ্রিল তিনি পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদায়ী অনুষ্ঠানে তাছলিমা খাতুন বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।

তাছলিমা খাতুনের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা খাতুন বলেন, ম্যাডামের শূন্যতা কখনই পূরণ হবার নয়। তাকে আমরা আমাদের চাকরি জীবনের শুরু থেকেই দেখেছি, তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। তার নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মহেশপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রসুল রতন, ইসতিয়াক আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধি মাসুদুর রহমান খান, জিয়াউর রহমান, মো. শাহজালাল, জান মোহাম্মদ, মোসলেম উদ্দিন, আমিনুল ইসলাম লিটন ও লায়লা আফরোজ, যাদবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, প্রভাষক রকিবুল আলম, কওমি মাদ্রাসার প্রধান মাওলানা কামরুজ্জামান, ডিপিজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম শাওন, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জহর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ আলী, আব্দুল মোত্তালেব জোয়ার্দার, রবিউল হোসেন, বিল্লাল হোসেন, রিজাউল হোসেন, বাবলুর রহমান, মহিদুল ইসলাম, জে.এম তাজনুর রহমানসহ অনেকে। এ ছাড়া যাদবপুর ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, প্রগতি বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X