আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় অবৈধ ডায়গনস্টিক সেন্টারে অভিযান

বরগুনায় আমতলী ডায়বেটিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান। ছবি : কালবেলা
বরগুনায় আমতলী ডায়বেটিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান। ছবি : কালবেলা

বরগুনার আমতলী উপজেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালনার অভিযোগে আমতলী ডায়বেটিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পরে অভিযানের খবর পেয়ে তালুকদার ডেন্টালের লোকজন তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ছাড়া হিউম্যান কেয়ার ক্লিনিকও পরিদর্শন করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) অভিযানে নেতৃত্ব দেন আমতলী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান।

তিনি জানান, স্বাস্থ্য খাতে অনিয়ম ও অবৈধ কার্যক্রম রোধে এ অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সঠিক ও নিরাপদ সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

অভিযানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় কুমার হালদার, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাবেরা পারভিন, আমতলী থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমতলী ডায়াবেটিস ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ লাইসেন্স সংগ্রহের জন্য তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানের পরিচালক মো. মিজানুর রহমান এ জরিমানা পরিশোধ করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়ম মানতে ব্যর্থ হলে পরে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১০

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১১

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১২

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৩

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৪

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৫

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৭

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৮

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৯

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

২০
X