কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৪২ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়িতে আগুন দিয়ে পালালেন জামাই

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গরুঘর। ছবি : কালবেলা
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গরুঘর। ছবি : কালবেলা

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কাবুল মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। আগুনে ঘরের আসবাবপত্র, দুটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে।

সোমবার (২৬ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক মো. কাবুল মিয়া (৩৪) তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের আহের আলীর ছেলে। তিনি বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ বছর ধরে মমতা ও কাবুলের বিয়ে হয়। এরপর থেকে শ্বশুর মন্টু হোসেনের বাড়িতে থাকতেন তিনি। তাদের দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকাসক্ত কাবুল মিয়া পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিলেন।

আরও জানা গেছে, স্ত্রী ও শাশুড়ির কাছে প্রায়ই নেশার টাকা চাইতেন। টাকা না দিলে তিনি গালাগালি, মারধরসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। সোমবার সকালে স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে স্ত্রী মমতা বেগম ও শাশুড়ি রহিমা বেগম ঘুমিয়ে পড়লে হঠাৎ করে স্বামী কাবুল মিয়া বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি আশপাশের বাড়ির বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন, ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রমজান আলী বলেন, অভিযুক্তের স্ত্রী মমতা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X