মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে বিদেশে পাড়ি, দুদিন পর মৃত্যু

মৃত পরাণ কাজী। ছবি : সংগৃহীত
মৃত পরাণ কাজী। ছবি : সংগৃহীত

‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’- এটাই ছিল পরাণ কাজীর শেষ ফেসবুক স্ট্যাটাস। জীবিকার তাগিদে ভাগ্য বদলের আশায় মাত্র দুদিন আগে তিনি পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ রোমানিয়ায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু হয় তার।

রোববার (২৪ আগস্ট) রোমানিয়ায় পরাণের মৃত্যু হয়। পরদিন সোমবার (২৫ আগস্ট) সকালে খবরটি নিশ্চিত করেন নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বাহার।

নিহত পরাণ কাজী উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কাজী বাড়ির বাসিন্দা ও স্থানীয় মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারে অভাব-অনটন চলছিল। সেই চাপ সামলাতে ও একটি ভালো জীবনের আশায় গত ২২ আগস্ট রোমানিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন পরাণ কাজী। তবে সেখানে পৌঁছানোর দুই দিনের মাথায় জীবনাবসান ঘটে তার। দেশ ছাড়ার আগে নিজের ফেসবুক প্রোফাইলে লেখা স্ট্যাটাস ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ আজ হয়ে উঠেছে তার চিরবিদায়ের প্রতীক।

পরাণের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন স্ত্রী-সন্তানসহ স্বজনরা। প্রতিবেশীরাও বাকরুদ্ধ।

চাটখিলের স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, পরাণ ভাই অনেক শান্ত স্বভাবের মানুষ ছিলেন। পরিবার সামলাতে বিদেশে পাড়ি জমালেন। কিন্তু সেখানে গিয়েই দুদিনের মাথায় তার মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর।

রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, পরাণের এমন অসময়ে চলে যাওয়া আমাদের চোখে জল এনে দিয়েছে। সে ছুটিতে দেশে এসেছিল। চাকরিতে যুক্ত হয়ে অতিরিক্ত ডিউটি করে। তারপর স্ট্রোক করে মারা যায়। মরদেহ দেশে আনতে তার পরিবার সরকারের সহায়তা চেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X