বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

লোকেশন ট্র্যাকিং ও নম্বর ফাঁস! মামুন, বান্নাহ ও চমককে প্রকাশ্যে হুমকি

রুকাইয়া জাহান চমক, মাবরুর রশিদ বান্নাহ ও অনন্য মামুন । ছবি : সংগৃহীত
রুকাইয়া জাহান চমক, মাবরুর রশিদ বান্নাহ ও অনন্য মামুন । ছবি : সংগৃহীত

বিনোদন অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে এবার নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডাল্টন সৌভাতো হীরা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়। হুমকিদাতা দাবি করেছেন, ইতোমধ্যে অভিনেত্রী চমকের ফোন নম্বর ফাঁস করে দেওয়া হয়েছে এবং নির্মাতা বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে।

এর আগে একই অ্যাকাউন্ট থেকে ওসমান শরিফ হাদিকেও হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

অনন্য মামুনকে নিয়ে হুঁশিয়ারি নির্মাতা অনন্য মামুনকে উদ্দেশ্য করে ওই পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। তাকে ‘পিম্প’ আখ্যা দিয়ে হুমকিদাতা লিখেছেন, ‘এই বাটপারের নাম উল্লেখ করতেও কাল ভুলে গেছিলাম। অনন্য মামুন-দ্য পিম্প। ও যেন সহি সালামতে ভালো থাকে। আর ওর ফিল্ম যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে, করলে সেটা নিজ দায়িত্বে করবে।’

বান্নাহ ও চমককে বয়কটের ডাক নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী চমককে কাজ না দেওয়ার জন্য মিডিয়া সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা নাকি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুরের ঘটনায় উল্লাস প্রকাশ করেছিলেন।

পোস্টে লেখা হয়েছে, ‘মাবরুর রশীদ বান্নাহ ও রুকাইয়া জাহান চমক, বঙ্গবন্ধুর ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর দুজন। এদের যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন- তাহলে সেটা নিজ দায়িত্বে ডাকবেন। এই নব্য রাজাকারদের কাজে নেওয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্ব কারো না।’

আইটি টিম দিয়ে ট্র্যাকিংয়ের দাবি হুমকির মাত্রা আরও বাড়িয়ে ওই পোস্টে দাবি করা হয়, তাদের আইটি টিম এই তারকাদের ওপর নজরদারি করছে। লেখা হয়েছে, ‘এই দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে। আমাদের আইটি টিমের মাধ্যমে সেটা আমাদের হাতে চলে আসবে। এই দুজনের প্রাপ্য তাদেরই বুঝায় দেওয়া হবে।’

ইতোমধ্যে চমকের ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বান্নাহ কোথায় অবস্থান করছেন তা ট্র্যাক করা হচ্ছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়। সামাজিক মাধ্যমে এমন প্রকাশ্য হুমকিতে শোবিজ অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X