রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ যেন দেশ ছেড়ে পালাতে না পারে : দুলু

রাজশাহীতে জাতীয়তাবাদী সমবায় দলের সভা। ছবি : কালবেলা
রাজশাহীতে জাতীয়তাবাদী সমবায় দলের সভা। ছবি : কালবেলা

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অতি সন্নিকটে। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আর ক্ষমতায় থাকতে পারবেন না। যারা এই ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অন্যায়-অবিচার করেছেন, তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন। এই পাহারা বিএনপির নেতাকর্মীদের দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় জাতীয়তাবাদী সমবায় দলের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, আজ সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনা আর এক মাস ক্ষমতায় থাকতে পারবেন বলে আমি মনে করি না। অধ্যাপক ড. ইউনূসের মতো একজন সম্মানীয় লোককে অসম্মান করা হচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে, তার বিপরীতে সারা পৃথিবী জেগে উঠেছে।

দুলু বলেন, সরকার পাগল হয়ে গেছে। যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগ আগামী দিনে ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আর থাকবে না। এটা ফাইনাল।

সমবায় দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। জেলা সমবায় দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্য সচিব মসলেম উদ্দিন সরকার রুপোসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল, জেলা কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও সমবায় দলের ভাইস চেয়ারম্যান মোকাম্মেল কবির।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১০

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১১

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১২

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৩

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১৪

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১৫

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১৬

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৭

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১৮

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

২০
X