রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে হরিণ শিকারের বিপুল ফাঁদ জব্দ

জব্দকৃত ফাঁদ পুড়িয়ে দেওয়া হয়। ছবি : কালবেলা
জব্দকৃত ফাঁদ পুড়িয়ে দেওয়া হয়। ছবি : কালবেলা

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর টহল ফাঁড়ির তালতলা সংলগ্ন গহিন বন থেকে চারশত ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। তবে এসময় কোনো শিকারিকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শরণখোলা স্মার্ট পেট্রলটিম-২ এর টিম লিডার দ্বীলিপ মজুমদারের নেতৃত্বে বন বিভাগের একটি অভিযানিক দল পায়ে হেঁটে টহল দেওয়ার সময় এসব ফাঁদ জব্দ করে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী কালবেলাকে জানান, নিষিদ্ধ সময়ে হরিণ শিকারিরা বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে গহিন বনে প্রবেশ করে ফাঁদ বসাচ্ছে। শিকারিদের এসব দৌরাত্ম্য বন্ধে বন বিভাগ নিয়মিত পায়ে হেঁটে টহল দিচ্ছে। তারই অংশ হিসেবে আজ টহল দেওয়ার সময় ওই ফাঁদগুলো জব্দ করা হয়।

তিনি আরও বলেন, যেহেতু শিকারিরা ফাঁদ বসিয়ে স্থান ত্যাগ করে তাই ফাঁদ জব্দের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর প্রজনন নিশ্চিত করতে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত, অর্থাৎ তিন মাস, সুন্দরবনে সব ধরনের মাছ ধরা, পর্যটন ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের বন বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X