সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে নতুন ৫ সদস্য

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে মনোনীত নতুন ৫ সদস্য। ছবি : সংগৃহীত
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে মনোনীত নতুন ৫ সদস্য। ছবি : সংগৃহীত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) সিন্ডিকেট সদস্য হিসেবে পাঁচজনকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিন ক্যাটাগরিতে এই পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই তিন ক্যাটাগরি হলো গবেষণা প্রতিষ্ঠানের সদস্য অথবা চিকিৎসা ক্ষেত্রে মূল্যবান অবদান রেখেছেন এমন, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ।

এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্রধান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুননাহার ফাতেমা বেগম ও পথিকৃত ইনস্টিটিউট অব হেলথ স্ট্যাডিজের অনারারি চিফ সায়েন্টিস্ট ও উপদেষ্টা অধ্যাপক ডা. লিয়াকত আলী।

এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ক্যাটাগরিতে। অধ্যক্ষ ক্যাটাগরিতে হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী ও সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন মনোনীত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (২০২৫ সালের ১৪নং অধ্যাদেশবলে সংশোধিত) এর ধারা ১৯(১)(জ), ১৯(১)(ঝ) ও ১৯(১)(ত) এবং ১৯(২) অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে বর্ণিত ব্যক্তিদের দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে বর্ণিত ব্যক্তিদের দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১০

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১১

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৪

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৫

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৬

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৮

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৯

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

২০
X