মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ফরম ফিলাপের ফি বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি দেন জাহাঙ্গীর আলম, ফাহমিদ হায়দার (গণিত), রুহুল আমিন (ইস.), নূরে আলম (হিসাব বিজ্ঞান), চম্পা খাতুন, ইমাম হোসাইন, মুনজর মোর্শেদ হৃদয় (রসায়ন), আফিয়া মোবাশ্বেরা, নুসরাত তামান্না ও হুসনা খাতুন।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, হঠাৎ করে ফরম ফিলাপের ফি বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেকের পক্ষে অতিরিক্ত ফি বহন করা সম্ভব নয়। এতে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহার, শিক্ষার্থীবান্ধব ও সহনশীল ফি নির্ধারণ, ইস্কুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকার বেশি নয়, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা। পাশাপাশি ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত যানবাহন ও শ্রেণিকক্ষের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থী ফাহমিদ হায়দার বলেন, সাধারণ পরিবার থেকে আসা শিক্ষার্থীদের পক্ষে হঠাৎ বাড়তি ফি দেওয়া সম্ভব নয়। এতে অনেকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হবে। তাই আমরা আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X