মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চেক ডিজঅনার মামলায় শিবিরের সাবেক নেতা গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার মমিনুর রহমান। ছবি : সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার মমিনুর রহমান। ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে চেক ডিজঅনার মামলায় উপজেলা ছাত্রশিবিরের সাবেক নেতা মমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে মমিনুরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মমিনুর রহমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। তিনি গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকার সাইফুল সরদারের ছেলে।

জানা গেছে, ব্যবসায়িক কাজে ২০২৪ সালে সাবেক শিবির নেতা মমিনুর রহমানকে ৩০ লাখ টাকা প্রদান করেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমলা এলাকার বাসিন্দা মোখলেছ। সে সময় চার মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেয় মমিনুর। কিন্তু সময় অতিক্রম হলেও সে টাকা ফেরত দেয়নি। পরে তাকে ৩০ লাখ টাকার একটি চেক প্রদান করেন।

মোখলেছ চেকটি নগদায়নের জন্য ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি যমুনা ব্যাংকের মাদারগঞ্জ শাখায় গিয়ে জানতে পারেন মমিনুরের অ্যাকাউন্টে টাকা নেই। এরপর একই বছরের ৯ ফেব্রুয়ারি ৩০ দিনের সময় দিয়ে মমিনুর রহমানকে আইনি নোটিশ দেন। তারপর একই বছরের ১৯ মার্চ মমিনুরের বিরুদ্ধে চেক ডিজঅনারের একটি মামলা করেন তিনি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, চেক ডিজঅনার মামলায় মমিনুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে মমিনুর রহমানকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X