শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে গোসলে নেমে তলিয়ে গেল দুই শিশু

নিখোঁজ এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা
নিখোঁজ এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা

দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে নেমে তলিয়ে গেছে দুই শিশু। পরে মৃত অবস্থায় এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আত্রাই নদীর মাধব ঘাটে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- কাহারোল উপজেলার মুর্শিদপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. রুকাইয়া আকতার (১৩) ও একই এলাকার মো. আলমগীরের মেয়ে মোছা. আলিফ নুর (১২)। এর মধ্যে রুকাইয়া আকতারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বীরগঞ্জ ফায়ার স্টেশনের সাব অফিসার মো. মসলেম উদ্দিন বলেন, সোমবার বেলা ১১টায় কাহারোল উপজেলার পাঁচ শিশু বাড়ির পাশে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আত্রাই নদীর মাধব ঘাটে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে রুকাইয়া এবং আলিফ নুর নামে দুই শিশু পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর ১টায় রুকাইয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে। পানির গভীরতা বেশি থাকায় নিখোঁজ অপর শিশুকে উদ্ধারের জন্য ডুবুরিকে খবর দেওয়া হয়েছে। রংপুর থেকে ডুবুরি আসার পর উদ্ধার তৎপরতা আবার শুরু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

১০

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

১১

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

১২

সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ভৈরব থানার ওসি প্রত্যাহার

১৪

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১৫

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

১৬

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

১৭

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

১৮

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

১৯

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

২০
X