নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারের সবাইকে বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

ঘর থেকে সব লুট করে নিয়ে যায় ডাকাত। ছবি : কালবেলা
ঘর থেকে সব লুট করে নিয়ে যায় ডাকাত। ছবি : কালবেলা

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পরিবারের সবাইকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অনেক কিছু লুট করে নিয়ে যায়।

পরিবারটির দাবি, ৮-১০ জনের ডাকাত দলটি প্রায় ৮ লাখ টাকার মূল্যের জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি।

এদিকে খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মঙ্গলবার ভোর ৩টার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের মারধর করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সব সদস্যকে বেঁধে ফেলে।

এ সময় ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। টকা ও স্বর্ণালঙ্কারসহ সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতরা।

ওসি মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X