রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জিনের বাদশা সেজে নকল স্বর্ণের পুতুল বিক্রি, আটক ৫

রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও। ছবি : সংগৃহীত
রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রাম থেকে জিনের বাদশা সেজে তারা পিতলের পুতুল স্বর্ণের বলে বিক্রি করছিল বলে জানা গেছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি পিতলের ছোট পুতুল, ১টি মাটির কলস ও কয়েকটি টাকার কয়েন উদ্ধার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে এই নকল পুতুল দেখিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল।

আটককৃতরা হলেন দিনাজপুর পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম ও শফিক আল মামুন (৪০), নীলফামারী জেলার ডোমার উপজেলার গড়েরপাড়া গ্রামের তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া, ছয়ঘরিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে ফরহাদ হোসেন এবং তেলিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এছাব্বর আলী।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, আটককৃত ওই ৫ ব্যক্তি জিনের বাদশা সেজে পিতলের পুতুল বানিয়ে স্বর্ণের পুতুল হিসাবে বিভিন্ন মানুষকে এসব পুতুল স্বর্ণের বলে লাখ লাখ টাকা প্রতারণা করে, টাকা আত্মসাৎ করে আসছিল। বিভিন্ন অভিযোগের প্রক্ষিতে এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ বাহিনী তাদের আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X