স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন দুই দলের একাদশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে ডাচদের হোয়াইটওয়াশ করার সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ডাচ অধিনায়ক।

আগের ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শেখ মেহেদীকে বিশ্রামে রাখা হয়েছে। একাদশে ঢুকেছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে ডাচদের একাদশে ১ পরিবর্তন। সিকান্দার জুলফিকারের জায়গায় একাদশে ঢুকেছেন টিম প্রিঙ্গল।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ৯ উইকেটে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে এ নিয়ে দ্বিতীয়বার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এর আগে ২০১২ সালে নেদারল্যান্ডসের মাটিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। ১৩ বছর আগে ওই সিরিজে পাওয়া জয়টি এখনো বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের একমাত্র জয়।

বাংলাদেশ একাদশ- লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব

নেদারল্যান্ডস একাদশ- ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, ড্যানিয়েল ডোরাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X