বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের মৃত্যুর শোকে চলে গেলেন মা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বরিশালের মুলাদীতে মেয়ের শোকে বিলাপ করতে করতে এক মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মায়ের নাম মরিয়ম বেগম (৬৫)। তিনি উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, মেয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে মরিয়ম নাওয়া-খাওয়া ছেড়ে দেন। মেয়ের জন্য কাঁদতে কাঁদতে মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মরিয়ম। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার স্বামী লতিফ দুরানী জানান, গত ৩১ আগস্ট সকালে তার মেয়ে রেশমা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মেয়ের মৃত্যুতে মরিয়ম বেগম ভেঙে পড়েছিলেন।

লতিফ দুরানী আরও জানান, তার জামাতা আব্দুল লতিফ ব্যাপারী, নাতি সুমন ও সুজন কারাগারে থাকায় মেয়ে রেশমা হতাশ হয়ে পড়েন। পরে গত ৩১ আগস্ট সকাল ৮টার দিকে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান কালবেলাকে জানান, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপে মরিয়ম বেগম হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১০

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১১

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১২

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৩

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৪

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৫

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৭

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৮

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

১৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা / বাজেটের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্ত

২০
X