ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে’

আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার দোসররা এ বাংলাদেশেই আছে। প্রশাসনের মধ্যে আছে, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে, আপনাদের বাড়ির আশপাশে আছে। কাজেই তারা যাতে কোনো অবস্থাতেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না, ঐক্য বিনষ্ট করলে লাভবান হবে স্বৈরাচার আর সুযোগ নেবে স্বৈরাচারের দোসররা।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন যে রূপরেখা ঘোষণা করেছেন, কোনো ষড়যন্ত্র যাতে সেটাকে ভেস্তে দিতে না পারে সেজন্য শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে কোনো ষড়যন্ত্রকারী বা ফ্যাসিস্টদের দোসররা পেছন দিক দিয়ে আবার ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করতে না পারে।

তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের যে অধিকার অর্থাৎ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এবং নির্ভয়ে নির্বিঘ্নে দেব, সেই পরিবেশ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত মনে রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়নি।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে জড়ো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, ফরিদ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের আহ্বায়ক রকি আহমেদ। এ ছাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X