কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

এতিমদের সব খাবার নিয়ে গেল চোর

রাঙামাটির কাপ্তাইয়ে সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানায় খাবার চুরি। ছবি : কালবেলা
রাঙামাটির কাপ্তাইয়ে সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানায় খাবার চুরি। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই উপজেলার সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

চোরেরা এতিম শিশুদের জন্য রাখা চাল, ডাল, সবজি, মাংসসহ সব খাবার, হাড়ি-পাতিল ও মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে।

কাপ্তাই দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন জানান, এতিম শিশুদের জন্য সবার দান, সহযোগিতা নিয়ে এ মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু দুঃখের বিষয় এতিম শিশুদের জন্য রাখা চাল, ডাল, মাংস, সবজি, তেল, হাড়ি-পাতিল সব চুরি হয়ে গেছে। এ ছাড়া চোরেরা মাদ্রাসার ফ্যান ও আরও কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বিষয়টি অনেক দুঃখজনক।

তিনি জানান, আমরা এর সুষ্ঠু বিচার চাই। মাদ্রাসার এতিম শিশুগুলো অসহায় হয়ে পড়েছে।

এদিকে সকালে স্থানীয় একজন মহিলা মাদ্রাসা থেকে প্রায় ৫শ’ গজ দূরে চুরি হওয়া কিছু মালামাল, হাড়ি-পাতিল পড়ে থাকতে দেখে। কিছু মালপত্র উদ্ধার করা হলেও অন্যান্য মালামাল আর পাওয়া যায়নি।

মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ জানান, এতিম শিশুদের খাবার চুরি করে নেওয়া অনেক দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ বিচার চাই।

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি জানান, এ ঘটনায় কাপ্তাই থানায় অভিযোগ দায়ের ও এতিম শিশুদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X