খুলনা  ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত সংস্কার না হলে কেডিএ ঘেরাওয়ের ঘোষণা

সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানায় নিসচা। ছবি : কালবেলা
সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানায় নিসচা। ছবি : কালবেলা

দীর্ঘ এক যুগেও শেষ হয়নি খুলনার শিপইয়ার্ড সড়কের কাজ। গর্ত, কাদা-পানি আর ধুলাবালিতে দুর্ভোগে পড়েছে পথচারী ও যানবাহনচালকরা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই নগরবাসীর। করেছেন নানা কর্মসূচি পালনও।

এবার ওই সড়কে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছে নিরাপদ সড়ক চাইর (নিসচা) খুলনা মহানগর শাখার নেতারা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় রূপসা সেতুর পশ্চিম পাশে সিঁড়ির নিচের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এক যুগেও কাজ শেষ করতে না পারায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে (কেডিএ) লাল কার্ড দেখায় নেতারা। কর্মসূচিতে খুলনার নাগরিক নেতাসহ সংশ্লিষ্ট এলাকার ছাত্র-জনতাসহ উপস্থিত ছিলেন নিসচার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

নাগরিক নেতা অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, শিপইয়ার্ড সড়ক শুধু এই অঞ্চলের মানুষের দুর্ভোগ নয়, এই সড়কের জন্য পুরো খুলনা নগরীর মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই এলাকার মানুষ, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ এই সড়কটি ঠিক করার দাবিতে আমরা বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। তাই আজকে আমরা কেডিএকে লাল কার্ড প্রদর্শন ও প্রতীকী আন্দোলন হিসেবে এই সড়কে ধানের চারা রোপণ করেছি। আমরা অনতিবিলম্বে এই সড়ক সংস্কারের আহ্বান জানাচ্ছি। যদি তা না করা হয় আমরা কেডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের বাড়ি ঘেরাও করব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এহতেশামুল হক শাওন, শেখ মো. নাসির উদ্দিন, মো. আবু মুছা, শামীম হোসেন, মো. মোস্তফা কামাল, মঞ্জুরুল ইসলাম, মো. শাহ নেওয়াজ, হুমায়ুন কবীর ও রোদেলা আক্তার রেশমী প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X