মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

জাতির ক্লান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে : আজাদ

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারবার দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

আব্দুস সালাম আজাদ বলেন, অতীতে বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারে দিন কাটিয়েছিলেন। তবুও অন্যায়ের সঙ্গে তিনি আপস করেননি।

তিনি আরও বলেন, দেশের সব মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবনযাপন করছে। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভদিনে আমাদের শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে বিএনপির তৃণমূল নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ কোহিনুর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক৷ বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল৷

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম শুভ আহমেদ, সালাম মোল্লা প্রমুখ।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১০

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১১

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১৩

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১৪

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৫

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৬

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৭

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৮

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

২০
X