দিলোয়ার হোসেন তালুকদার, দুর্গাপুর (নেত্রকোনা)
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বৃদ্ধা সখিনার বয়স্ক ভাতার টাকা খাচ্ছেন অন্যরা

বৃদ্ধা সখিনা বেগম। ছবি : কালবেলা
বৃদ্ধা সখিনা বেগম। ছবি : কালবেলা

জীবনের শেষ প্রান্তে এসে না আছে ভরসার মানুষ, না আছে তিনবেলা খাবারের নিশ্চয়তা। এমনি অসহায় বৃদ্ধা সখিনা বেগম (৭০)। তার দিন-রাত প্রতিদিন কাটছে অর্ধাহারে-অনাহারে। অথচ সরকারের দেওয়া বয়স্ক ভাতার টাকা হতে পারত তার শেষ ভরসা। কিন্তু অভিযোগ, তিন বছর ধরে সেই টাকাও তুলছেন অন্যরা।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের কচুয়াডহর গ্রামের বাসিন্দা সখিনা বেগম। বর্তমানে দূরসম্পর্কের আত্মীয়ের জীর্ণ ঘরে আশ্রয় নিয়েছেন সখিনা। মাথার ওপর ছাদ থাকলেও নেই নিয়মিত খাবারের নিশ্চয়তা। ক্ষুধা নিবারণে আশপাশের বাড়ি থেকে খাবার সংগ্রহ করেই কোনো রকমে বেঁচে আছেন তিনি।

জানা গেছে, প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। প্রথম সংসারের একমাত্র ছেলেও মারা গেছে অনেক আগে। দ্বিতীয় সংসারে সন্তান হয়নি। সেই সতীনের সংসারেও বেশিদিন ঠাঁই মেলেনি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অবহেলার শিকার হন তিনি। সতীনের সন্তানরা বাবাকে দেখলেও দ্বিতীয় মাকে এড়িয়ে চলে। এমনকি তিন বছর ধরে সখিনার বয়স্ক ভাতার টাকা তারাই নিজেরা তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানতে চাইলে সখিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজকে তিন বছর ধইরা আমারে টাহা (টাকা) দেয় না, এহন কী কইয়াম? আমি চাইতো তারার (সতীনের সন্তান) কাছে; কিন্তু তারা কই টাকা আইছে না, আইলে তো আইবোই আমার হাতো (হাতে) এডাই কই আমারে।’

তিনি আরও বলেন, ‘আগে বাইরো (জঙ্গলে) পইরা থাকতাম, পরে এইনে আমারে তারা জাগা (আশ্রয়) দিছে, এহন এইনেই পইরা থাহি, যা পাই খাই, আমি কইতারি না আজকা সকালে কেডা আইয়া আমারে খাওন দিয়া গেছে, ওডাই খাইছি।

বৃদ্ধা সখিনাকে আশ্রয় দেওয়া দূরসম্পর্কের স্বজন তহিদা আক্তার বলেন, ‘সতীনের মেয়েদের কাছে তিন বছর ধরে বয়স্ক ভাতার টাকা পায় না (সখিনা), এ নিয়ে ঝগড়াও হয়েছে। পরে তো তারা দৌড়াইয়া দিছে তখন জঙ্গলে থাকত, পরে আমার খালা আশ্রয় দিছে।’

প্রতিবেশী সোহেল রানা বলেন, এই দুনিয়ায় আপনজন বলতে কেউ নেই বললেই চলে। কান্না করতে করতে চোখের পানিও শুকিয়ে ফেলেছে। তিনি যেন আর বঞ্চনার শিকার না হন। তার প্রাপ্য বয়স্ক ভাতার টাকা সরাসরি তার হাতে পৌঁছে দেওয়ার দাবি জানাচ্ছি।

বিষয়টি নিয়ে অভিযুক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা সমাজসেবা দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে সখিনা ভাতা পাচ্ছেন। তবে সার্ভার সমস্যার কারণে এ পর্যন্ত কতবার কত টাকা উত্তোলন হয়েছে, সে তথ্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুল তালুকদার কালবেলাকে বলেন, সখিনা বেগম দীর্ঘদিন ধরে ভাতা পাচ্ছেন, এটা নিশ্চিত হয়েছি। যে নম্বরে টাকা যাচ্ছে সেটি বর্তমানে বন্ধ। তবে সখিনা যাতে তার প্রাপ্য টাকা পান, সেজন্য নম্বর পরিবর্তন করা হবে, যেন তিনি প্রাপ্যটা পান।

তিনি আরও বলেন, এতদিন উনার টাকা যারাই নিয়েছেন সে টাকাও উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১০

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১১

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১২

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৫

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৬

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৭

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৮

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৯

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

২০
X