ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সিগারেট খাওয়া নিয়ে ‘জুনিয়র’ বন্ধুকে খুন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ভোলায় দুই বন্ধুর মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে রাসেল (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত রাসেল পূর্ব ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের তোফাজ্জল ভান্ডারির ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক রিয়াজকে (২৪) আটক করেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চডার মাথা মাছঘাটে এ ঘটনা ঘটে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন জানান, রিয়াজ ও রাসেল তারা দুজন একই গ্রামের বাসিন্দা। রিয়াজ রাসেলের ৫-৬ বছরের বড়। কিন্ত তারা দুজন একে অপরের বন্ধু। দুজনই পেশায় জেলে। তারা স্থানীয় আকতার মাঝির জেলে নৌকায় ভাগী হিসেবে কাজ করে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চড়ার মাথা মাছঘাটে সিগারেট খাওয়া নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াজ রাসেলকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যায়। নিহতের বাবা-মা ঢাকায় থাকেন।

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। রাসেলের পরিবারের দায়ের করা মামলায় রিয়াজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১১

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১২

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১৩

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৪

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৫

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৯

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

২০
X