চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘এত দায়িত্ব কেন, আমি শান্তি চাই, জাস্ট রিলাক্স’

প্রিয়াঙ্কা বিশ্বাস। ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা বিশ্বাস। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ পার্লারের ওয়াশরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার একটি ডায়েরিতে কয়েক লাইনের একটি সুইসাইড নোট পাওয়া যায়।

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিইসির মোড়ে নাদিয়াস মেকওভার পার্লারের ওয়াশরুম থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পার্লারের একটি ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে।

নিহত প্রিয়াঙ্কা বিশ্বাস রাউজান উপজেলার দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলী দে দম্পতির মেয়ে এবং বাঁশখালী উপজেলার সিকদার বাড়ির সজীব দত্তের স্ত্রী। তারা নগরীর আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে নাদিয়া’স মেকওভারে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। গলায় ফাঁস লাগানো অবস্থায় ওয়াশরুমে ঝুলছিল লাশটি। এ সময় তার একটি ডায়েরিতে কয়েক লাইনের একটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায়। ওই নোটে লেখা ছিল— ‘আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সঙ্গে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিলাক্স।’ তবে নিহতের পরিবারের দাবি, ঝুলন্ত অবস্থায় প্রিয়াঙ্কা বিশ্বাসের পা ফ্লোরের সঙ্গে লাগানো ছিল।

প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, প্রিয়াঙ্কা ওয়াশরুমের শাওয়ারের সঙ্গে ঝুলে আছেন। তবে একটি শাওয়ার ৫০ কেজি ওজন ভর নিল কিভাবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আবার অনেকে প্রিয়াঙ্কার মৃত্যুকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন। অনেকে প্রশ্ন রেখেছেন, পুলিশ নারীর মরদেহ উদ্ধার করলেও সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করেনি। চিরকুটের দোহাই দিয়ে দায় সেরেছে। চিরকুটে হাতের লেখা যে প্রিয়াঙ্কার সে বিষয়ে ফরেনসিক করেনি।

প্রিয়াঙ্কা বিশ্বাসের সহপাঠীদের অভিমত, কে কোন ধর্মের তাতে কিছু যায় আসে না। প্রিয়াঙ্কা আমাদের ভালো বন্ধু ছিল। আমরা অনেক বিষয় একে অপরের সঙ্গে শেয়ার করি। সে তাও করত না। পারিবারিকভাবে সে মানসিক ডিপ্রেশনে ছিল। তার এমন মৃত্যু মানতে পারছি না। সে সবার সঙ্গে হাসিমুখে কথা বলত।

নিহতের বাবা সমীর দে বলেন, ‘সত্য-মিথ্যা আমি কি বলব, আমি আমার মেয়ের পা ফ্লোরের সঙ্গে লাগানো দেখেছি। মেয়ের মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক তদন্তকারীরা ভালো জানবেন।’

রাউজান পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খান জনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রিয়াঙ্কা আমাদের এলাকার সন্তান। সে অনেক মিশুক প্রকৃতির। সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। তার স্বপ্ন ছিল নিজে উদ্যোক্তা হয়ে রাউজানে একটি বড় ধরনের কাজ করবে। পার্লার মেকওভার নিয়ে সে বেশ কিছুদিন কাজ করেছে। আশা সফল হওয়ার আগে সে ঝরে পড়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাই।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলইমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। পার্লার থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X