গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নুরাল পাগলের দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি ৩৫০০ 

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে ‘নুরাল পাগলা’র দরবারে পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত সা‌ড়ে ৩ হাজারজন‌কে আ‌সা‌মি ক‌রা হয়েছে।

শ‌নিবার (৬ সেপ্টেম্বর) সকা‌লে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রা‌কিবুল ইসলাম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম বা‌দী হ‌য়ে মামলা‌টি ক‌রেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় নুরাল পাগলের দরবার শরিফে এ হামলার ঘটনা ঘটে। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিতে কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে তৌহিদি জনতার মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন।

ওসি রা‌কিবুল ইসলাম বলেন, শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। বিক্ষোভ থেকে নুরাল পাগলের দরবার শরিফে হামলা চালানো হয়। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। এ সময় সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। নুরাল পাগলের দরবার শরীফে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদি জনতা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় পু‌লি‌শের গাড়ি। এ ঘটনায় অজ্ঞাত সা‌ড়ে তিন হাজার মানুষকে আ‌সা‌মি ক‌রে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর থে‌কে নুরাল পাগলের দরবার শরীফ এলাকায় পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে। বর্তমানে পরি‌স্থি‌তি পু‌লি‌শের নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে। দরবার শরিফে সাধারণ মানু‌ষের প্রবেশ বন্ধ রাখা হ‌য়ে‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১০

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১১

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১২

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৩

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৪

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৫

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৬

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৭

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৯

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

২০
X