সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এনজিও কর্মকর্তাকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন

এনজিও কর্মকর্তাকে পাশবিক নির্যাতনের ঘটনায় মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
এনজিও কর্মকর্তাকে পাশবিক নির্যাতনের ঘটনায় মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে রণজিৎ চন্দ্র বর্মন নামের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের (এসএফডিএফ) এক ম্যানেজারকে আটকে রেখে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আসামি দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে সরিষাবাড়ী কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজন হলেন- অনুপমা সূত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্য সরকার।

মামলার বাদী ও ভুক্তভোগী রণজিৎ চন্দ্র বর্মন বলেন, শুক্রবার সকালে অনুপমা সূত্রধর আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিলেন অনুপমা, তার স্বামী ও ছেলে প্রিন্স আদিত্য সরকারসহ আরও কয়েকজন। তাদের বাড়িতে পৌঁছামাত্রই আমাকে ঘরের ভেতরে আটকে ফেলে তারা। এরপর হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে লোহার রড দিয়ে মারধর করা হয় এবং ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। একপর্যায়ে আমাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করা হয় এবং পায়ুপথে মরিচের গুঁড়ো ঢুকিয়ে অমানবিক নির্যাতন করে তারা। নির্যাতনকারীরা আমার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

জানা গেছে, ভুক্তভোগী রণজিৎ-এর স্ত্রী পুলিশকে খবর দিলে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই সঙ্গে অভিযুক্ত অনুপমা সূত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্য সরকারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।

সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান কালবেলাকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়েছি। এ ঘটনায় অনুপমা সূত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্য সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১০

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১১

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১২

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৩

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৪

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৫

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৬

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৭

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৮

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৯

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

২০
X