দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেরিতে বকশিশের নামে অতিরিক্ত ভাড়া আদায়

পটুয়াখালীর চরগরবদী-বগা রুটে ফেরি চলাচল। ছবি : কালবেলা
পটুয়াখালীর চরগরবদী-বগা রুটে ফেরি চলাচল। ছবি : কালবেলা

পটুয়াখালীর চরগরবদী-বগা ফেরিতে সরকারি ইজারা বাতিলের পরও বকশিশের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিদিন এই ফেরি দিয়ে যাতায়াত করা যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন থেকে লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় সূত্র জানায়, ফেরি পরিচালনার দায়িত্ব সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হলেও অতিরিক্ত ১০-১২ জন স্থানীয় লোককে যুক্ত করা হয়েছে। তারা সিন্ডিকেট তৈরি করে টোলের সঙ্গে বকশিশ আদায় করছে।

অভিযোগ অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১০০টি যাত্রীবাহী পরিবহন থেকে ৫০ টাকা হারে আদায় হচ্ছে ৫ হাজার টাকা। এ ছাড়া ৫০টি ট্রাক থেকে ওঠানো হচ্ছে আরও ২ হাজার ৫০০ টাকা। মিনিবাস, পিকআপ, কভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটো ও টমটমসহ অন্যান্য যানবাহন থেকেও নিয়মিত আদায় করা হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন কমপক্ষে ১৬ থেকে ২০ হাজার টাকা উঠছে বকশিশ বাণিজ্যের মাধ্যমে।

চালক ও পরিবহন শ্রমিকরা বলছেন, সরকারি ভাড়ার পাশাপাশি জোরপূর্বক এই টাকা দিতে হচ্ছে। বাউফল-ঢাকা রুটের পরিবহন সুপারভাইজার কবির হোসেন বলেন, বকশিশ না দিলে ফেরির লোকজন নানা অজুহাতে হয়রানি করে। বাধ্য হয়ে দিতে হয় অতিরিক্ত টাকা।

পিকআপ চালক মোশাররফের অভিযোগ, ফেরিতে ওঠার সময় শ্রমিকরা গাড়ির সামনে দাঁড়িয়ে টাকা দাবি করে। না দিলে কয়েকজন মিলে হুমকি দেয়।

একই অভিযোগ করেছেন স্থানীয় মোটরসাইকেল ও অটো চালকরা। তাদের দাবি, সরকারিভাবে নির্ধারিত ভাড়া ৫ টাকা হলেও ১০-২০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে বকশিশ হিসেবে।

এ বিষয়ে পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মো. জামিল হোসেন বলেন, জনবল সংকটের কারণে স্থানীয় কয়েকজনকে টোল সংগ্রহের কাজে রাখা হয়েছে। তবে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি জানেন না দাবি করে তিনি বলেন, সরকারি ভাড়ার বাইরে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১০

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৭

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৮

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

২০
X