জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিক নাদিম হত্যা

উপজেলা আ.লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক বহিষ্কার 

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবিল্লাহ রাকিব। ছবি : কালবেলা
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবিল্লাহ রাকিব। ছবি : কালবেলা

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবিল্লাহ রাকিবকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (১৭ জুন) বিকেলে ওই আদেশ সংবলিত চিঠি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটে যাওয়া বাংলানিউজ২৪ ডটকমের সাংবাদিক ও ৭১ টেলিভিশনের সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গণমাধ্যমে আপনার সম্পৃক্ততা জোরালোভাবে পরিলক্ষিত হয়। এহেন ন্যক্কারজনক ঘটনায় আপনার উপস্থিতি দলীয় ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হওয়ায় আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ, বকশীগঞ্জ উপজেলা শাখার সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক পদ হইতে অব্যাহতি প্রদান করা হইল। সেইসঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আপনাকে সংগঠন হতে সাময়িক বহিষ্কার করা হইল। কেন আপনাকে সংগঠন হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে পত্র প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি/সম্পাদক বরাবর জবাব দাখিলের নির্দেশ প্রদান করা হইল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

এর আগে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১০

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১১

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১২

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৪

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৫

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৬

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৭

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৮

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৯

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

২০
X