শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে ৪ জেলে গ্রেপ্তার

গ্রেপ্তার চার জেলেকে আদালতে সোপর্দ করেছে বনবিভাগ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার চার জেলেকে আদালতে সোপর্দ করেছে বনবিভাগ। ছবি : সংগৃহীত

পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি অভয়ারণ্যের হেতালবুনিয়া ছড়া (হলদেবুনিয়া খাল) এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

বন বিভাগ জানায়, অভয়ারণ্যে প্রবেশ ও মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও জেলেরা নিয়ম ভেঙে সেখানে প্রবেশ করেন। খবর পেয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুল কারিমের নেতৃত্বে সুন্দরবনের স্মার্ট পেট্রোল টিম অভিযান চালায়। এ সময় চার জেলেকে গ্রেপ্তারসহ তাদের ব্যবহৃত একটি নৌকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, অভয়ারণ্যের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ সবসময় কড়া নজরদারিতে থাকে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X