শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুর নয়, ঢাকা বিভাগেই থাকতে চায় শরীয়তপুরবাসী

‘জাগো শরীয়তপুর’ সংগঠনের ব্যানারে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ছবি : কালবেলা
‘জাগো শরীয়তপুর’ সংগঠনের ব্যানারে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ছবি : কালবেলা

প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার প্রস্তাব অনুমোদনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এ প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে নয়, ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতে চান শরীয়তপুরের মানুষ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শরীয়তপুর শহরের চৌরাঙ্গী এলাকায় ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের ব্যানারে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে এবং ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিকভাবে ঢাকার চেয়ে ফরিদপুর শরীয়তপুর থেকে দূরে। শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের দিক থেকেও ঢাকার সঙ্গে শরীয়তপুরের নিবিড় যোগসূত্র রয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনের পর সেই সংযোগ আরও সহজ হয়েছে। তাই শরীয়তপুরকে কোনোভাবেই ফরিদপুর বিভাগে নিতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির বলেন, আমরা বহু বছর ধরে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। কোনোভাবেই ফরিদপুর বিভাগে যাব না। আমাদের দাবি উপেক্ষা করা হলে কঠোর আন্দোলন করা হবে।

জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, নিকার সভায় ফরিদপুর বিভাগ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে আমরা জেনেছি। কিন্তু শরীয়তপুরের সব দপ্তরই ঢাকা বিভাগের সঙ্গে যুক্ত। গত সরকার ফরিদপুর বিভাগ গঠনের নামে অনেক দপ্তর গোপালগঞ্জে সরিয়ে নিয়েছিল। শরীয়তপুরবাসী প্রাণের দাবিতে বলছে— আমরা ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X