ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক আরিফিন তুষারের মরদেহে কালবেলা পরিবারের শ্রদ্ধা

সাংবাদিক আরিফিন তুষারের মরদেহে কালবেলা পরিবারের শ্রদ্ধা। ছবি : কালবেলা
সাংবাদিক আরিফিন তুষারের মরদেহে কালবেলা পরিবারের শ্রদ্ধা। ছবি : কালবেলা

কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন কালবেলা পরিবার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল প্রেস ক্লাবের সামনে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কালবেলা পরিবারের সদস্যরা।

এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক আরিফিন তুষারের প্রথম জানাজা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল সদর রোডের টাউন হলের সামনে অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে দুপুরে তার গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আরিফিন বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।

জানা গেছে, অফিস চলাকালে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুর খবরে বরিশাল সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

এদিকে সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক কালবেলার প্রকাশক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সম্পাদক সন্তোষ শর্মা ও বিভাগীয় প্রধান (অনলাইন) পলাশ মাহমুদ। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। তার মৃত্যুতে শোকস্তব্ধ দৈনিক কালবেলা পরিবার।

এ ছাড়া আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X