সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভারে বিএনপি নেতা আবু সাঈদের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালবেলা
সাভারে বিএনপি নেতা আবু সাঈদের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালবেলা

সাভারে বিএনপি নেতা আবু সাঈদের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে স্থানীয় শত শত মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভকারীরা দাবি করেন, বনগাঁও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদকে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসী জাকির হোসেন ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

এ সময় বক্তারা আরও বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে আবারও কঠোর আন্দোলনে নামব। প্রয়োজনে পুরো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে।’

মানববন্ধনে নিহতের স্ত্রী জোহরা খাতুন, আহত সলিম উল্লাহ, আমান উল্লাহ, মোস্তফা মিয়া, লাল চান, সাইফুল হোসেন, সিরাজুল ইসলাম এবং নিহতের দুই ছেলে জাহিদ হোসেন ও আলী হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাত ৯টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় আবু সাঈদকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে ২৬ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তবে ঘটনার চার দিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে হত্যাকারীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে ঘুরে বেড়াচ্ছে। দ্রুত বিচার না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন বলেও হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১১

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৪

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৫

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৬

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৭

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৮

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

২০
X