কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে সংঘাতে পাকিস্তানে দুই ডজনের বেশি নিহত

সীমান্তে পাকিস্তানের সেনারা। ছবি : সংগৃহীত
সীমান্তে পাকিস্তানের সেনারা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে আলোচনার মধ্যেই সীমান্তে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের পাঁচ সেনা সদস্য ও ২৫ সন্ত্রাসী নিহত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত শুক্র ও শনিবার আফগানিস্তান থেকে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী কুররম ও উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত এলাকা দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে। পাহাড়ি ও দুর্গম এই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী তৎপরতার জন্য পরিচিত।

বিবৃতিতে বলা হয়, এই অনুপ্রবেশের চেষ্টা আফগান সরকারের নিজ দেশের মাটিতে সন্ত্রাসবাদের মোকাবিলায় আন্তরিকতার বিষয়ে প্রশ্ন তোলে।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে তালেবান বরাবরই দাবি করে আসছে, তারা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে না এবং পাকিস্তানের সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন।

শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলেন, যুদ্ধবিরতি এখনো টিকে আছে এবং আমি বিশ্বাস করি আফগানিস্তান শান্তি চায়। তিনি সতর্ক করে বলেন, যদি ইস্তাম্বুলের আলোচনায় সমঝোতা না হয়, তবে সেটি ‘খোলা যুদ্ধে’ রূপ নিতে পারে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে হামলাকারীরা ‘ফিতনা আল খারিজ’ নামে পরিচিত এক গোষ্ঠীর সদস্য। এ গোষ্ঠীটি চরমপন্থি মতাদর্শে অনুপ্রাণিত এবং বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়ে আসছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X