পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধভাবে দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই : মাসুদ সাঈদী

পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাসুদ সাঈদী। ছবি : কালবেলা
পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাসুদ সাঈদী। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে, পিছিয়ে পড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমি আপনাদেরসহ সবার সহযোগিতা কামনা করছি।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাসুদ সাঈদীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এ আয়োজন করা হয়।

পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সদস্য সরোয়ার হোসেন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ সাঈদী।

তিনি বলেন, পিরোজপুর পৌরসভার ১০০ বছরেরও বেশি পুরোনো একটি পৌরসভা হলো এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড বলতে কিছুই নেই। এখানে একক শাসনের নামে শোষণ করে জনগণের টাকায় উন্নয়ন না করে পকেট ভারী করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এখানে চলাচলের অনুপযোগী ৮ থেকে ১০ ফুট চওড়া রাস্তা রয়েছে, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজের ভালো কোনো ব্যবস্থা নেই। সুপেয় পানীয় জলের অব্যবস্থাপনা, রাস্তাঘাটের বেহাল দশা, চরম দুর্দশায় মানুষের ভোগান্তির শেষ নেই, ভালো কোন স্থাপনা নেই।

তিনি আরও বলেন, আমি পৌরসভার উন্নয়নের কাজে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়ার জন্য একটি স্কিম মন্ত্রণালয়ে জমা করেছি। অতি শিগগিরই বরাদ্দ চলে আসবে। সুপেয় পানির ব্যবস্থার জন্য জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ছয়টি পাওয়ার প্ল্যান্ট বরাদ্দের ব্যবস্থা করেছি। এক একটি পাওয়ার প্ল্যান্টে ৩ কোটি টাকা করে মোট ১৮ কোটি টাকার বরাদ্দ করিয়েছি। এক একটি পাওয়ার প্ল্যান্টে ৩০০ থেকে ৪০০ পরিবারের মানুষের পানির ব্যবস্থা করা যাবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমির বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলীসহ জেলা জামায়াতে ইসলাম ও এর অঙ্গ-সংগঠনে নেতা এবং প্রেস ক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১০

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১১

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১২

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৩

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৪

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৫

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৬

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৭

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৮

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৯

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

২০
X