টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গাজীপুরের টঙ্গীতে শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব খাঁ নামের এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে মোতালেব খাঁ। ঘটনার পরপরই শিশুর মা বাদী হয়ে মামলা করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি অহিদুজ্জামান কালবেলাকে বলেন, মামলার মূল আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

এর আগে নেত্রকোনার কেন্দুয়ায় সাত মেয়ের মাকে ধর্ষণ ও মারধরের অভিযোগে উঠে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভুক্তভোগীর মামলার পরপরই প্রধান আসামির বাবা রোকন মিয়াকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চিরাং ইউনিয়নের রোকন মিয়ার ছেলে একরামুল হকের সঙ্গে ওই নারীর আত্মীয়তার সূত্রে পরিচয় ছিল। পরিচয় থেকে তাদের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে একরামুল হক ওই নারীকে প্রেমের প্রস্তাব দেন।

অভিযোগে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত একরামুল তার আত্মীয়ের বৈঠক ঘরে ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে একরামুল ওই নারীকে কেন্দুয়া সিএনজি স্ট্যান্ডে আসতে বলেন। সেখানে উপস্থিত হলে একরামুল রিকশাযোগে তাকে ছিলিমপুরে একটি বাঁশঝাড়ে নিয়ে ফের ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বিয়ের দাবি করলে একরামুল তাকে মারধর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X