খুলনা ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা বেতার থেকে লুট হওয়া ৪১ রাউন্ড গুলি উদ্ধার

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা
গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা

খুলনা বেতার থেকে লুট হওয়া ৪১ রাউন্ড গুলি ও ৪টি চাইনিজ রাইফেলের চার্জার উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর শের-এ বাংলা রোডের লায়নস স্কুল অ্যান্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- সদর থানার বানিয়াখামার এলাকার মো. বাবুলের ছেলে মো. হাসানুর রহমান রাহুল (২২) এবং বাগমারা স্কুল গলি রোড এলাকার মিজানুর রহমানের ছেলে শাহরিয়া রহমান সম্রাট (২৫)।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় খুলনা বেতার কেন্দ্র থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যবহৃত এ গুলি তারা চুরি করে। উদ্ধার গুলি বিক্রির জন্য নিজেদের কাছে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, ৫ আগস্ট খুলনা রেডিও সেন্টার থেকে লুট হওয়া গুলি ও চার্জারসহ দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশের অস্ত্র-গোলাবারুদ চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১১

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১২

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৩

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৪

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৫

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৬

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৭

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৯

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

২০
X