সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশেই ভ্যাকসিন উৎপাদনের প্লান্ট স্থাপনের পরিকল্পনা হয়েছে : ফরিদা আখতার

নীলফামারীর সৈয়দপুরে আঞ্চলিক পোলট্রি রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা
নীলফামারীর সৈয়দপুরে আঞ্চলিক পোলট্রি রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি : কালবেলা

পশু-প্রাণীকে রোগবালাইয়ের কবল থেকে বাঁচাতে যে পরিমাণ ভ্যাকসিন আমদানি করা হয়, তাতে প্রচুর অর্থ ব্যয় হয় উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, রোগবালাই থেকে প্রাণিসম্পদ রক্ষায় ভ্যাকসিন আমদানি করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাই দেশে সব ধরনের ভ্যাকসিন উৎপাদনের প্লান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উৎপাদন শুরু হলে খামারি ও গৃহস্থরা বিনামূল্যে বা স্বল্পমূল্যে তা সংগ্রহ করতে পারবেন। তখন আর ভ্যাকসিনের সংকট থাকবে না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ ইনস্টিটিউটের আঞ্চলিক পোলট্রি রিসার্চ সেন্টারের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাতে মাংস ও ডিমের উৎপাদন বাড়াতে আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে উন্নত দেশি ও বিদেশি জাতের হাঁস-মুরগির বাচ্চা উৎপাদন করে উত্তরাঞ্চলে মাঠপর্যায়ে সরবরাহ করা হবে। এতে পুষ্টির চাহিদা মেটানো সম্ভব হবে।

এর আগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ প্রাণিসম্পদ ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X