শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

এনআইডির জন্য শেরপুরের বাসিন্দা হিসেবে রোহিঙ্গা যুবকের আবেদন 

আটক রোহিঙ্গা যুবক মো. আমিন। ছবি : সংগৃহীত
আটক রোহিঙ্গা যুবক মো. আমিন। ছবি : সংগৃহীত

শেরপুর জেলা নির্বাচন অফিসে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করে পুলিশে দেয় জেলা নির্বাচন অফিস।

আটক ওই রোহিঙ্গা যুবকের নাম মো. আমিন। তিনি কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক।

আটক রোহিঙ্গা মো. আমিন কক্সবাজারের উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও মিয়ানমারের নাগরিক। তার বাবা নাম জাহিদ হোসেন এবং মায়ের নাম গুলবাহার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আলম মিয়া নাম ব্যবহার করে উখিয়ার টাংহালি রোহিঙ্গা ক্যাম্পের ওই ব্যক্তি এনআইডি গ্রহণের জন্য শেরপুর জেলা নির্বাচন অফিসে আবেদন করেন। সেখানে তিনি বাবার নাম আলী হোসেন উল্লেখ করেন এবং শেরপুর পৌরসভার কসবা মোল্লাপাড়া ও শিবুত্তর এলাকার বাসিন্দা হিসেবে দাবি করেন। তবে কথাবার্তা ও নথিপত্র যাচাইয়ের সময় কর্মকর্তাদের সন্দেহ হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন।

এ বিষয়ে শেরপুর অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, তার কাগজপত্র দেখে আমাদের সন্দেহ হয়। এ ছাড়া তার ভাষাগত বিষয়টি আমাদের নজরে আসে। পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন।

আটক রোহিঙ্গা যুবক মো. আমিন বলেন, ‘আমি কক্সবাজারের উখিয়ার টাংহালি ক্যাম্পে থাকি। এ দেশের নাগরিক হওয়ার আশায় ভোটার আইডি কার্ড করতে শেরপুরে এসেছিলাম। কাজের জন্য পরিচয়পত্র পেলে সুবিধা হবে ভেবেই আলম নামে আবেদন করেছি।’

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে স্থানীয় কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা একটা বড় অপরাধ। আমাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১০

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১১

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১২

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৩

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৪

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৫

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৬

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৭

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X