কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির পাশে যুবকের মরদেহ, কারণ খুঁজছে পুলিশ

নিহত মিনহাজ। ছবি : সংগৃহীত
নিহত মিনহাজ। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে বাড়ি পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিহতের বাড়ির পাশের পরিত্যক্ত মুরগির খামারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিনহাজ (৩০) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীরকাশিমপুর উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেন মাস্টারের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোবমার বিকেল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় মিনহাজ। রাতে এশার নামাজের পরও মিনহাজ বাসায় না ফিরলে পরিবারের অন্যান্য সদস্যের সন্দেহ হয়। পরে খোঁজাখুজি করে রাত ১১টার দিকে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়।

এ সময় স্থানীয়রা বাঙ্গরা বাজার থানা পুলিশকে খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সন্দেহ কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে।

এ বিষয়ে ওসি মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাতেই সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সুরতহালের সময় তার কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন দেখা গেলেও এটি দেখে তেমন কোন আঘাতের চিহ্ন বলে মনে হয়নি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

এদিকে, এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X