হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কারিগর সংকটে প্রতিমা তৈরিতে ধীরগতি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কারিগর সংকটে কিছু মণ্ডপে ধীরগতিতে কাজ চলছে। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে কারিগর সংকটে কিছু মণ্ডপে ধীরগতিতে কাজ চলছে। ছবি : কালবেলা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ সময়ে জোরেশোরে প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে শারদীয় দুর্গোৎসব।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিন দেবরাজ, কালচা, যাদুরানী মন্দিরগুলো পরিদর্শন করে দেখা যায়, এরই মধ্যে অধিকাংশ প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। দুর্গাপূজার পূর্বমূহর্তে কারিগররা রং করতে ব্যস্ত সময় পার করছেন।

হরিপুরে এই বছর ২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। তবে কারিগর সংকটের কারণে কিছু মণ্ডপে ধীরগতিতে কাজ চলছে।

আয়োজকদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ তাদের শেষ হবে। কয়েকজন জানান, গতবারের চেয়ে এবারের প্রতিমা তৈরি খরচ বেশি পড়ছে। তবুও তারা সন্তুষ্ট।

হরিপুর নাট মন্দির দুর্গামণ্ডপের সভাপতি যুগল কুমার দাশ বলেন, গত বছরের চেয়ে এই বছর প্রতিমা তৈরিতে খরচ বেশি। অর্থ সংকটের কারণে প্রতিমা তৈরির কাজ শেষ করতে পারিনি। এখনো রঙের কাজ বাকি রয়েছে।

হরিপুর উপজেলা পূজা কমিটির সভাপতি মধুসূদন দেবনাথ বলেন, হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে ২০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হবে। এর মধ্যে ১নং গেদুড়া ইউনিয়নে ২টি, ২নং আমগাঁও ইউনিয়নে ৬টি, ৩নং বকুয়া ইউনিয়নে ১টি, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে ৬টি, ৫নং হরিপুর সদর ইউনিয়নে ৩টি ও ৬নং ভাতুরিয়া ইউনিয়নে ২টি। প্রতিটি মণ্ডপে প্রায় প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজা শুরু হবে।

এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল কালবেলাকে বলেন, প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে আমরা কাজ করছি। সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ বিশেষ টহল দিচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১০

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১১

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১২

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৩

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৪

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৭

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৮

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৯

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

২০
X