খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা হত্যাচেষ্টায় মামলা নিচ্ছে না পুলিশ

দোয়া মাহফিলে যুবদল নেতা হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত বাবু ওরফে গুটি বাবু (লাল দাগ চিহ্নিত)। ছবি : কালবেলা
দোয়া মাহফিলে যুবদল নেতা হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত বাবু ওরফে গুটি বাবু (লাল দাগ চিহ্নিত)। ছবি : কালবেলা

খুলনার খালিশপুরে ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার দুদিন পরও মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

এদিকে যুবদল নেতা মাসুদকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদ এবং তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে খালিশপুর থানা বিএনপি। সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে, মাসুদের উপর হামলায় প্রধান অভিযুক্ত বাবু ওরফে গুটি বাবুকে।

এর আগে খালিশপুর থানা বিএনপির সম্মেলনে হামলা করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হলেও তাকে এখন নিয়মিত বিএনপির কর্মসূচিতে দেখা যাচ্ছে বলে জানায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আহত মাসুদের ভাই জাকির বলেন, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে খালিশপুর নিউমার্কেট এলাকায় এলোপাতারি কুপিয়ে মৃতভেবে ফেলে যায়। কিন্তু আল্লাহর দয়ায় আমার ভাই প্রাণে বেঁচে যায়। কিন্তু এখনো আশঙ্কা কাটেনি। ঢাকায় পঙ্গু হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।

তিনি আরও বলেন, আমার ভাইকে যারা কুপিয়ে আহত করেছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ মামলা নিচ্ছে না। উপরের নির্দেশের কথা বলে পুলিশ বারবার ফিরিয়ে দিচ্ছে। আমি আমার ভাইয়ের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মাসুদের মোবাইলে কল দিলে তার স্ত্রী কালবেলাকে বলেন, আমার স্বামীকে কারা কুপিয়ে আহত করেছে। তিনি ফেসবুকে তাদের নামে স্ট্যাটাস দিয়েছে। এখন দেখছি হামলাকারীরা আবার দোয়া অনুষ্ঠান করছে। আর পুলিশ আমাদের মামলা নিচ্ছে না।

খালিশপুর থানা ওসি মীর আতাহার আলী কালবেলাকে বলেন, আমি আজ দুপুরে এ থানায় যোগদান করেছি। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে কেউ আসেনি। তাই বিস্তারিত বলতে পারব না। খোঁজ নিয়ে বলতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১০

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১১

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১২

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৩

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৪

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৫

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৬

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৭

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৮

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৯

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

২০
X