আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে বেআইনি সুবিধা, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

কোর্ট পরিদর্শক বশির আলম। ছবি : সংগৃহীত
কোর্ট পরিদর্শক বশির আলম। ছবি : সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমসহ ৬ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। পরে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি বেআইনি সুবিধা প্রদানের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সাথে এ ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ ব্যারাকে পুলিশের বিছানায় বসে গ্রেপ্তার পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসানকে ভাত খাওয়ানোর দৃশ্য নিয়ে সংবাদ পরিবেশিত হলে এ ব্যবস্থা নেওয়া হয়।

ওই ভিডিওতে যুবলীগ নেতা আরিফ-উল হাসানের সঙ্গে পুলিশ ব্যারাকের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ এবং এক শিশুকে দেখা যায়। এ ছাড়া তাদের সাথে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমকেও দেখা যায়।

এ ঘটনার পর আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়।

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, ‘ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ঘটনার দিন আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্তব্যরত সব পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১০

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১২

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৩

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৪

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৫

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৬

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৭

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৮

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৯

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

২০
X