মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতের কারাগারে বাংলাদেশি ৩ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

ভারতের কারাগারে বন্দি ৩ কিশোর মেহেদি, মোমিন ও শাওন। ছবি : সংগৃহীত
ভারতের কারাগারে বন্দি ৩ কিশোর মেহেদি, মোমিন ও শাওন। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে চার বছর ধরে ভারতের কারাগারে বন্দি বাংলাদেশের তিন কিশোর। ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে তাদের রাখা হয়েছে বলে দাবি করছে পরিবার। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের পরও তাদের ফেরত না পাওয়ায় এখন উৎকণ্ঠায় দিন পার করছেন তাদের স্বজনরা।

ভারতের কারাগারে বন্দি থাকা ওই তিন কিশোর হলেন— জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল পক্ষীমারী এলাকার মো. সোনা মণ্ডলের ছেলে মেহেদি (১৯), মো. জয়নাল মিয়ার ছেলে মোমিন (১৮) ও মো. রেজাউল করিমের ছেলে শাওন (১৬)।

কিশোরদের স্বজনরা জানান— ২০২১ সালে একই গ্রামের দুই আদম ব্যবসায়ী তাদের কম খরচে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার কথা বলে একেকজনের থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে তারা ৩ কিশোরকে ভারতে নিয়ে যায় এবং ভারতীয় নকল কাগজপত্র, আধারকার্ড, নকল পাসপোর্ট, ব্যাংক হিসাব তৈরি করে ভারতীয় সাজিয়ে তাদেরকে লখনৌ পর্যন্ত নিয়ে যায়। সেখানে নেওয়ার পর ২০২১ সালের ২৭ অক্টোবর উত্তর প্রদেশের লখনৌ পুলিশের হাতে তারা আটক হয়।

পরে ওই তিন কিশোরের স্বজনরা ভারতে খোঁজ নিয়ে জানতে পারেন— তাদের আটকের সময় তিনটি ভারতীয় নকল পাসপোর্ট, তিনটি আধার কার্ড, তিনটি ভোটার কার্ড ও ১২টি এটিএম কার্ড উদ্ধার করে পুলিশ। এ সময় স্থানীয় আদম ব্যবসায়ীরা পালিয়ে যায়।

আটক শাওনের বাবা রেজাউল করিম জানান, ‘আমার ছোট ছেলেটা কিছুই বোঝে নাই। তাদের প্রাণনাশের ভয় দেখিয়ে এসব করেছে দালালরা। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হলে তারা কৌশলে দক্ষিণ আফ্রিকা পালিয়ে যায়। তাই কোনো বিচারও পাচ্ছি না।’

আটক মেহেদীর বাবা সোনা মন্ডল জানান, ‘আমরা দরিদ্র, তারপর শেষ সম্বল বিক্রি করে ছেলেটাকে বিদেশে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু দালালরা মিথ্যা প্রলোভনে তাদের ভারতে নিয়ে গেছে। পরে তারা সেখানে আটক হয়েছে। অনেক চেষ্টা করেও তাদের জামিন বা মুক্ত কিছুই করতে পারিনি।’

মাদারগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর শওকত আলী কালবেলাকে বলেন, ‘তাদের মুক্তির ব্যাপারে বিজিবি, ভারতীয় দূতাবাসসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন ও অনুরোধ করেছি। তারপরও তাদের মুক্তি হচ্ছে না। আমি তাদের মুক্তির দাবি জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X