মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বালুমহালের ইজারা বাতিলের দাবি এলাকাবাসীর

বালুমহালের ইজারা বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা
বালুমহালের ইজারা বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বালুমহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার সদর ইউনিয়নের কাছে সিলেট-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত উত্তর ভাড়াউড়া (৫নং পুল) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সরকার কর্তৃক জৈনকাছড়া বালুমহাল ইজারার কারণে বালু উত্তোলন হওয়ায় এলাকার জনসাধারণের চলাচলের সড়কটি ঝুঁকির মধ্যে পড়েছে। যে কারণে এই বালুমহালের ডাক বাতিলের জন্য স্থানীয় সাধারণ জনগণ, সুশীল সমাজ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে ইজারা বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, জৈনকাছড়া বালুমহাল ইজারা প্রদানের কারণে উত্তর ভাড়াউড়ার বাসিন্দাদের হাওর পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তাটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাছাড়া শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের ৫নং পুলটি ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। রাস্তার গাইড ওয়াল ভেঙে গেছে, বৃষ্টিতে রাস্তায় অসংখ্য গর্ত ও খাদের সৃষ্টি হয়েছে এবং কৃষকদের চাষাবাদে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় রোগীদের চিকিৎসা পরিবহন, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয় বলে জানান বক্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X