বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ এএম
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ। ছবি : ভিডিও থেকে নেওয়া
চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ। ছবি : ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার বুড়িচংয়ে সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

নির্যাতনের শিকার যুবকের নাম শ্রী জয় (৩২)। তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে।

নামাজ শুরু হলে শ্রী জয় কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা মিলের দুটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেয়। কুকুরের তাড়া খেয়ে তিনি এক প্রান্তে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। পরে রাতেই র‍্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।

র‍্যাব-১১ সিপিসি-২ এর মেজর সাদমান ইবনে আলম বলেন, এ বিষয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X