বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

গাঁজা খাওয়া নিয়ে বিরোধে যুবক খুন, বাবা-ছেলে আটক 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় গাঁজা খাওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে লিটন ভৌমিক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন ভৌমিক স্থানীয় মৃত আল্লাদ ভৌমিকের ছেলে।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা সেবনকে কেন্দ্র করে লিটনের সঙ্গে প্রতিবেশী ভিষুন রবিদাস (২৫) ও তার পরিবারের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ভিষুনের হাতে থাকা দা দিয়ে লিটনের বুকের বাঁ পাশে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কামাইছড়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাহুবল থানার ওসি ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ভিষুন রবিদাস ও তার বাবা নারায়ণ রবিদাসকে আটক করা হয়। পাশাপাশি হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১০

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১১

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১২

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৩

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৪

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৫

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৬

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৭

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৮

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৯

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

২০
X