মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪২ এএম
অনলাইন সংস্করণ

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

রংপুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নে অবস্থিত কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক—উত্তরবঙ্গের জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোর একটি। যান্ত্রিক শহুরে জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির স্বস্তি খুঁজতে প্রতিদিনই এখানে ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী।

বিনা টিকেটে প্রবেশ এবং ঘোরাঘুরির সুযোগ থাকায় ছুটির দিনগুলোতে ইকোপার্কে উপচে পড়া ভিড় দেখা যায়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পার্কটি গড়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে। প্রবেশদ্বারের সুসজ্জিত তোরণ ও ‘I LOVE RANGPUR’ ভাস্কর্য পার্কটির অন্যতম আকর্ষণ।

সাড়ে পাঁচ একর জমির ওপর নির্মিত বামনদিঘি ইকোপার্কে শিশুদের জন্য দোলনা, স্লাইড ও ব্লান্সারসহ রয়েছে দুটি সান বাঁধানো ঘাট। দিঘির চারপাশে বসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, নিরাপত্তায় আছে কাঁটাতারের বেষ্টনী, বৈদ্যুতিক ব্যবস্থা এবং চারদিকে সোলার লাইট। শীতের মৌসুমে অতিথি পাখির কলকাকলিতে পার্কটি হয়ে ওঠে মুখরিত।

স্থানীয়দের বিনোদনের পাশাপাশি পার্কটি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে। ফুচকা-চটপটির দোকান, রেস্তোরাঁ ও ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। দর্শনার্থীদের মতে, অদূর ভবিষ্যতে কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক রংপুরের পর্যটন মানচিত্রে অন্যতম সেরা আকর্ষণে পরিণত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, “কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক স্থানীয় জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং পর্যটন খাতে যুক্ত হয়েছে নতুন পরিচয় নিয়ে। ভবিষ্যতে পার্কটি নিয়ে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে, সে লক্ষ্যে কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X