বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে : হেলাল

বাগেরহাট সদর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে আজিজুল বারী হেলালসহ অন্যরা। ছবি : কালবেলা
বাগেরহাট সদর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে আজিজুল বারী হেলালসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জামায়াতসহ ইসলামী দলগুলো দাবি করছে, দেশের ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে রয়েছে। তাহলে সরাসরি নির্বাচনে আসতে আপনাদের ভয় কিসের। আপনারা নির্বাচনকে অনিশ্চিত করতে হাসিনার মতো ফাঁকা মাঠ তৈরির যে পাঁয়তারা করছেন বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না।

তিনি বলেন, আপনারা জাতীয় পার্টিসহ সব ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। আমরাও চাই আওয়ামী লীগসহ সব দলকে নিষিদ্ধ করতে হবে। তবে সেটা নির্বাহী আদেশে নয়, আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। যাতে পরে আবার আসার সুযোগ না থাকে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সমজিদ সংলগ্ন বাইতুস-শরফ মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির সদর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজিজুল বারী হেলাল বলেন, হাজারও শহীদের রক্তের বিনিময়ে গঠিত ইউনূস সরকার। তাই ইউনূস সরকারের সফলতা মানে, বাংলাদেশের সফলতা। ষড়যন্ত্র করে এ সরকারকে হারানো যাবে না। কোনো ষড়যন্ত্রের কাছে এ দেশের জনগণ মাথা নত করবে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে জামায়াতসহ ইসলামী দলগুলোর অপরাজনীতির ফাঁদে দেশের জনগণ পা দেবে না।

আসন্ন দুর্গাপূজা বিষয়ে তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের ইমেজ নষ্ট করতে না পারে সে জন্য বিএনপির সব নেতাকর্মীকে মণ্ডপে মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে। হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না এ ধারণাটি ভুল। বিএনপি হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মিলনস্থল। আগামী নির্বাচনে জনগণই তা প্রমাণ করবে।

বিএনপির এ নেতা বলেন, গত ৫০ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি নেতাকর্মীদের প্রতি হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপনের আহ্বান জানান তিনি।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নেয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, খায়রুজ্জামান শিপন, সৈয়দ নাছির আহম্মেদ মালেক, তালুকদার শহিদুল ইসলাম স্বপন।

সম্মেলন শেষে সদর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১০টি ইউনিয়ন কমিটির ৭১০ নেতা এতে ভোটাধিকার প্রয়োগ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X