আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৭০ বছরের বেদখল শেষ : নারায়ণগঞ্জে ৬০ কোটি টাকার জমি উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে প্রায় ২৩ একর জমি উদ্ধার। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে প্রায় ২৩ একর জমি উদ্ধার। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন নারায়ণগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে প্রায় ২৩ একর জমি দীর্ঘ ৭০ বছর ধরে বেদখল অবস্থায় ছিল। ১৯৪৭ সালে ভারত ভাগের পর হিন্দু সম্প্রদায়ের মালিকরা ভারতে চলে যাওয়ায় স্থানীয় শতাধিক পরিবার চাষাবাদ শুরু করেছিল।

২০২০ সালে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর লোকজন কৃষকদের কাছ থেকে জমি দখলে নিয়ে অবৈধ বালুর ব্যবসা শুরু করে। পরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও জমি দখলে গেলে এলাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

জমিটি উদ্ধার করার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। জমিটি মালিকবিহীন হিসেবে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন বলেন, ‘সব দাবিদারকে কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, সবাই ভুয়া মালিক। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন আকারে দাখিল করা হয়েছে।’

জমিটির বাজার মূল্য আনুমানিক ৬০ কোটি টাকা।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার এসকে মো. মামুনুর রশীদ দ্রুত ফাইল জেলা প্রশাসকের কাছে পাঠান। পরে জেলা প্রশাসক নথিতে স্বাক্ষর করে জমিটি ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার আদেশ দেন।

জেলা প্রশাসক জানান, এ জমিতে দৃষ্টিনন্দন ইকোপার্ক গড়ে তোলা হবে। এতে ভবিষ্যতে জমিটি আর বেদখল হবে না। স্থানীয়রা পর্যটন সুবিধা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

স্থানীয়রা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিশনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল হামিদ বলেন, ‘সরকার যদি ইকোপার্ক করে, আমাদের কোনো আপত্তি নেই— শুধু চাই, আর যেন প্রভাবশালীরা দখল করতে না পারে।’

জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মতিউর রহমান বলেন, ‘দীর্ঘদিন আমরা জমি ভোগদখল করে আসছিলাম। সরকার যদি এখন নিজের নামে রাখে, তাতে কোনো আপত্তি নেই।’

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো ও সহকারী কমিশনারের (ভূমি) প্রতিবেদন এবং উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ অনুযায়ী জমিটি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X