বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, ব্যাপক গোলাগুলি

নদীর ঘাট নিয়ে ভয়াবহ সংঘর্ষে একপক্ষের অবস্থান। ছবি : কালবেলা
নদীর ঘাট নিয়ে ভয়াবহ সংঘর্ষে একপক্ষের অবস্থান। ছবি : কালবেলা

পাবনা বেড়া পৌর এলাকায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেড়া পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা কোলঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়।

স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়া হুরা সাগর নদীর বৃশালিখা এলাকাটি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নিজ এলাকা। বৃশালিখা ঘাট নিয়ন্ত্রণ নিয়ে আজ দুপুরে মাইকিং করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সংর্ঘষ চলে।

দুপক্ষের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা রয়েছে। তবে বেড়া পুরান বাজার নামক বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েজন জানান, মূলত ঘাট দখল ও চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিন ধরে এমনটা চলছিল। তবে রাতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আমরা আতঙ্কে রয়েছি।

বেড়া মডেল থানার ওসি একে এম হাবিবুল ইসলাম বলেন, দুপক্ষের মধ্যে ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলেই আছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X