সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা নিহত ‎

নিহত জয়নাল আবেদীন। ছবি : সংগৃহীত
নিহত জয়নাল আবেদীন। ছবি : সংগৃহীত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালা ইউনিয়নের সেবা ফিলিং স্টেশন সামনে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন বারৈয়ারঢালা ইউনিয়নের শফি মিজি বাড়ির মৃত মীর হোসেন ছেলে ও ১নং ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি এক স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারগারোহাট বাজারের একজন ব্যবসায়ী। সকালে সেবা ফিলিং স্টেশন থেকে নিজের মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে উঠতেই ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হঠাৎ তার মৃত্যুর সংবাদের এলাকায় ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

‎বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম কালবেলাকে জানান, জয়নালের মৃত্যুর শোক সইবার মতো নয়। যদিও সে বিএনপি রাজনীতি সঙ্গে জড়িত কিন্তু তার সঙ্গে সকল মানুষের একটা সুসম্পর্ক ছিল। সে তার এলাকায় নাম করা একজন ব্যবসায়ী ও ছোট দারগারোহাট বাজারে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এ বিষয়ে ‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ‎

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১০

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১১

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১২

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৩

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৪

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৫

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৬

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৭

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৮

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৯

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

২০
X