রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে প্রতিবেশীর হামলায় দিনমজুর নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিকদারপাড়া মিডে বাচা বাপের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মো. রহমত (৪৯) ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দিনমজুর রহমতের সঙ্গে একই এলাকার মো. রেজাউলের পরিবারের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। এর বাইরেও ইট ভাঙানোর মজুরি নিয়েও এদিন রাতে দুই পরিবারের সঙ্গে তাদের উঠানে কথা কাটাকাটি হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাদের থামালেও ঘাতক পরিবার লাঠি ও ছুরি হাতে আবারও বিরোধে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে রহমতকে প্রতিবেশীরা পেটে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েও খুনিদের পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত করা হবে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X